সাপোর্ট ও সহায়তা
আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিন অথবা সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলুন। RiseUp Bangladesh আছে আপনার পাশে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১RiseUp Bangladesh কী এবং কেন আমাদের সাথে যুক্ত হবেন?
RiseUp Bangladesh একটি Digital Skills Development Institute, যেখানে বাস্তব কাজের উপযোগী দক্ষতা শেখানো হয়। এখানে শেখার পাশাপাশি Practical Project, কাজের অভিজ্ঞতা এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা পাওয়ার সুযোগ রয়েছে।
২আমাদের কোর্সগুলো কীভাবে করানো হয়?
কোর্সগুলো Live Class, Recorded Class এবং Practical Assignment-এর মাধ্যমে ধাপে ধাপে করানো হয়। প্রতিটি বিষয় বোঝার পাশাপাশি বাস্তবে কীভাবে কাজ করতে হয়, সেটিও শেখানো হয়।
৩কোর্স করে কি ১০০% ইনকাম করা সম্ভব?
কোনো কোর্স করলেই ইনকাম নিশ্চিত হয় না। তবে দক্ষতা অর্জন, নিয়মিত অনুশীলন এবং কাজের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ইনকামের পথ তৈরি করা সম্ভব।
৪কোর্সে ভর্তি হওয়ার পর কী কী সুবিধা পাবেন?
কোর্স অনুযায়ী Live Class, Recorded Class, Practical Assignment, Learning Resources এবং Support পাওয়া যাবে। নির্ধারিত শর্ত পূরণ করলে Agency Project-এ কাজের সুযোগও থাকতে পারে।
৫আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকলে কি কোর্স করতে পারবেন?
হ্যাঁ, নতুনরাও কোর্স করতে পারবেন। প্রাথমিক বিষয় থেকে ধাপে ধাপে শেখানো হবে। তবে ভালোভাবে শিখতে নিয়মিত ক্লাস করা ও অনুশীলন করা জরুরি।
৬কোর্স চলাকালীন কি ইনকাম করার সুযোগ থাকবে?
কোর্স চলাকালীন আমাদের Agency Project-এ কাজের সুযোগ থাকতে পারে। তবে এটি কাজের মান, দক্ষতা এবং প্রজেক্টের প্রাপ্যতার ওপর নির্ভর করবে। সবার ইনকাম নিশ্চিত নয়।
৭কোর্স করে কী ধরনের কাজ করতে পারবেন?
কোর্স অনুযায়ী Digital Marketing, Social Media Management, Lead Generation, Data Entry, Business Research এবং অন্যান্য ডিজিটাল সেবা-সম্পর্কিত কাজ করার দক্ষতা অর্জন করতে পারবেন।
৮কোর্স শেষ করার পরও কি আমাদের Agency-তে কাজ করতে পারবেন?
দক্ষতা, কাজের মান এবং Agency-তে কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী কোর্স শেষ করার পরও কাজের সুযোগ থাকতে পারে। এটি নির্দিষ্ট শর্ত ও প্রজেক্টের ওপর নির্ভরশীল।
৯Marketplace ছাড়াও কি Client খুঁজে কাজ করা সম্ভব?
হ্যাঁ, Google Search, Business Directory, LinkedIn এবং অন্যান্য উপযুক্ত মাধ্যমে সম্ভাব্য Client খুঁজে কাজের সুযোগ তৈরি করা যায়। কীভাবে Client খুঁজবেন এবং Professionalভাবে যোগাযোগ করবেন, তা শেখার সুযোগ রয়েছে।
১০কোর্সে ভর্তি হতে কীভাবে যোগাযোগ করবেন?
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অথবা ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করুন।